Back to Activities
সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা

সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা

22 Feb 2026

গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে উজবেকিস্তানের তাশকান্দ শহরে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর ৪৬তম সাধারণ পরিষদের সভার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সাউথ এশিয়ান গেমস আয়োজন উপলক্ষ্যে একটি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।


সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভার সভাপতিত্ব করেন দক্ষিণ এশিয়ার পক্ষে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সহ-সভাপতি এবং ভূটান অলিম্পিক কমিটির সভাপতি Prince Jigyel Ugyen Wangchuck। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি এবং/অথবা মহাসচিবগণ।


পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন (পিওএ) এবং দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি) এর সভাপতি Mr. Arif Saeed এবং পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয়ের Federal Secretary Mr. Mohyuddin Ahmad Wani সভায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ হতে উপস্থিত ছিলেন বিওএ'র মহাসচিব জনাব মোঃ জুবায়েদুর রহমান রানা।


বিস্তারিত আলোচনার পর সভায় নিম্নে বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে;

  1. সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সাউথ এশিয়ান গেমস আগামী ২৩ থেকে ৩১ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হবে।
  2. গত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে লাহোরে অনুষ্ঠিত এসএওসি নির্বাহী কমিটির সভায় সাউথ এশিয়ান গেমসের জন্য নির্ধারিত ডিসিপ্লিন এবং ইভেন্টসমূহ গেমসে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।